শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ১৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির স্থানীয় একটি হোটেলে কুয়েতস্থ ফেনী সমিতির উপদেষ্টা ও আল আবরাক কোম্পানির ম্যানেজার আবুল বাসার এবং সমিতির উপদেষ্টা জামাল উদ্দিনের রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেনী সমিতি কুয়েত শাখার সভাপতি মোশাররফ হোসেন রিপন এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা সংগঠক ফয়েজ কামাল, প্রধান পৃষ্ঠপোষক জাফর আহাম্মদ রাসেল, সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু সাইদ, উপদেষ্টা রফিকুল ইসলাম ভূঁইয়া, সিরাজ উদ্দিন, হাসান মাহমুদ, শাহ আলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির শেখ নাছের, জাফর ইকবাল, আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাদেক হেসেন, সফিক আহাম্মেদ, ইকবাল হোসেন, আনম তোহা মিলন, মইনুল আল ইসলাম সহ কুয়েতস্থ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক নের্তৃবৃন্দ।
মাওলানা আবু বক্কর এর পরিচালনায় সমিতির দুই উপদেষ্টার রোগ মুক্তির কামনায় মহান আল্লাহ দরবারে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।