হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: রমজান মাস আত্নশুদ্ধির মাস । এ মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে পালন করার পাশাপাশি উচিত বছরের বাকিটা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা । ২৪ মে শুক্রবার নিউইয়র্কের ব্রংকসের একটি রেষ্টুরেন্টে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে বাপসনিঊজ এবং এনওয়াইবিডিনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন একথা বলেন ।

তিনি দেশের এবং প্রবাসের সংবাদ মাধ্যমের অতীত, বর্তমান নিয়ে আলোনায় বলেন, অনলাইন সংবাদ মাধ্যম এখন অনেক জনপ্রিয় । এর মাধ্যমে দেশের জন্য, কমিনিটির জন্য কাজ করা সম্ভব । বাংলানিউজইউএসডটকমের প্রধান নির্বাহী মাহফুজ আদনানের সভাপতিত্বে এবং দৃকনিউজটোয়েন্টিফোরডটকমের সম্পাদক আবু সাদেক রনির পরিচালনায় আলোচনায় অংশ নেন অনলাইন ্এক্টিভিস্ট কবি মাছুম আহমদ, বিহঙ্গ প্রিণ্টিং’র কর্ণধার আবদুল হাকিম, কমিউনিটি নেতা ছাফোয়ান মেহেদী, বৃহত্তর রাজশাহী সমিতির মোহাম্মদ উমর ফারুক, আওয়াজবিডি প্রধান সম্পাদক শাহ আহমদ সাজ, টাইমস টোয়েন্টিফোরডটনেটের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোহেল হোসাইন, নিউইয়র্কমেইলটোয়েন্টিফোরডটকমের নির্বাহী সম্পাদক আরিফ উদ্দিন প্রমুখ ।