হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৬ জুন ২০২২ আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক (আটাব) এর উদ্যোগে উদ্যোগে বেলমন্ট স্টেট পার্কে বার্ষিক বনভোজন ও আনন্দমেলা অনুষ্ঠিত হয়। এতে নর্থ আমেরিকার ট্রাবেল এজেন্ট ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত বনভোজনে প্রতিবারের ন্যায় এবারও পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন রকম খেলাধুলাসহ প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্ট এর আয়োজন করা হয়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭:৫০ মিনিট পর্যন্ত সবাই আনন্দ উল্লাসে বনভোজন উপভোগ করেন। আয়োজকদের মধ্যে কনভেনার আবুল কালাম আজাদ, মা ট্রাবেল এর মেম্বার সেক্রেটারী এম.ডি. শামসুদ্দিন, ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেল এর স্বত্বাধিকারী বশির সহ কার্যকরি কমিটির সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।
বনভোজনে কার্যকরি কমিটি এবং অন্যানা যারা উপস্থিত ছিলেন যথাক্রমে এম. রহমান (মেঘনা ট্রাভেল), বেলায়েত হোসেন বেলাল (বাংলা ট্রাভেল), মাসুদ মোর্শেদ স্কাইল্যান্ড ট্রাভেল, মোহাং এ. খালেক (সাফওয়ান ট্রাভেল), শ্যামল তালুকদার (এসএস ট্রাভেল), মাওলানা ইসমাঈল (আল নুর কালচারাল সেন্টার), মাওলানা মাসুম (সভাপতি, রুপসী চাঁদপুর সমিতি) উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদ (রাহমানিয়া ট্রাভেল), জেনারেল সেক্রেটারী মো: সেলিম (হারুন)- (কর্ণফুলী ট্রাভেল) বনভোজনে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।