আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ১ সেপ্টেম্বর রবিবার সিডনির রকডেলের স্থানীয় রেস্টুরেন্টে বিএনপি অস্ট্রেলিয়া শাখা’র উদ্যোগে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান ও এএনএম মাসুমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরুল হক জর্জ। প্রধান বক্তা ছিলেন দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি এনামুল হক ভুইয়া, লিয়াকত আলী স্বপন, লুৎফুর কবির, ডাঃ আব্দুল ওহাব।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন আবু সাঈদ খুদরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার পক্ষে বক্তব্য রাখেন ফজলুল হক শফিক, নাইম উদ্দিন আহমদ, আবুল হাছান, ইয়াসির আরাফাত সবুজ, মুয়াইমিন খান মিশু, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুদরত উল্যাহ লিটন, নাসিম উদ্দিন আহম্মেদ, মোবারক হোসেন, আব্দুল মতিন উজ্জল, সেলিম লিয়াকত, কামরুল ইসলাম, জাসিম, মামুন বেলা, মোঃ কামরুল ইসলাম শামীম, মোঃ খাইরুল কবির পিন্টু, জাকির হুসেন রাজু, জেবল হক জাবেদ, মোহাম্মদ জুমান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা দিয়ে দেশমাতাকে জেল আটকিয়ে রাখা হয়েছে। তাঁরা আরো বলেন, আমরা দলের চেয়ারপারসনকে জেলখানায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। বিষয়টি আমাদের জন্য একই সঙ্গে যন্ত্রণার, দুঃখ ও লজ্জার। বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। ডিনারের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রাহাত সান্তনু এবং স্বপ্ন ব্যান্ডের মিঠু।