মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ২৩ মে বৃহস্পতিবার জার্মানির ফ্রাংকফুর্ট ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্রেসিডেন্টশিয়াল স্যুটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্টপতি জনাব এ্যাডভোকেট আবদুল হামিদ এর সাথে সাক্ষাৎ করেছেন ইউরো বাংলাদেশ রূপকল্প ২০৪১ গবেষণা কেন্দ্র (Euro Bangladesh Research Centre for Vision 2041) ইবিআরসিভি ‘৪১ এর প্রতিনিধিবৃন্দ।
এসময় গবেষণা কেন্দ্রের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজ্ঞ জনাব রেহান উদ্দিন দুলাল এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব হেড অব রিসার্চ ও ভেনিস কা ফসকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. সৌর দাশগুপ্ত, ট্রাস্টি ও জার্মান বাংলা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান খাঁন লিটন এবং ট্রাস্টি ও ভেনিস বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক মেসবাহ উদ্দিন আলাল।

মহামান্য রাষ্ট্রপতিকে গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উক্ত প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
মহামান্য রাষ্ট্রপতি ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিশন ‘৪১ ও সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ নিয়ে ফলপ্রসূ গবেষণা ও উপস্থাপনায় আরও মেধাবীদের সম্পৃক্ততার মাধ্যমে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উক্ত গবেষণা কেন্দ্রের উজ্জ্বলতর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সচিব জনাব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব জনাব মোঃ জয়নাল আবেদীন, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব ইমতিয়াজ উদ্দিন ও মহামান্য রাস্ট্রপতির এডিসি লে. কমান্ডার সাঈদ শিমুল।
শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।