কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা আওয়ামী পরিষদ। ১৯ মে রবিবার মক্কার নাক্কাসায় স্থানীয় একটি হোটেলে মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওমরাহ পালনে আসা বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
প্রধান বক্তা ছিলেন কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সওদাগর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজ, জেদ্দা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক সারতাজুল আলন দিপু, আবু তৈয়ব, মুজিবুল হক মুজিব, নুর মোহাম্মদ, নাজিম বাবুল, খোরশেদ আলম ইবলু।
বক্তব্য দেন কায়সার মাহমুদ, দেওয়ান ইসমাঈল, আকতার হোসেন মো: কামাল, মোঃ হানিফ, শাহাজাহান সহ অনেকে।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি আমিনুল ইসলাম আমিন ও বিশেষ অতিথি সাংসদ জাফর আলমকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি আমিনুল ইসলাম আমিন বলেন, রোজাদারদের এবাদত বন্দেগীর মাধ্যমে সব ধরণের অন্যায়-অত্যাচার, অশোভন-অনাচার, দূরাচার-পাপাচার ও যাবতীয় অকল্যাণকর কাজকর্ম হতে বিরত হয়ে সংযম-সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়। শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।