শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ বাংঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুশেখ মজিবুর রহমানের আহবানের মাধ্যমে বাংঙালীরা ঝাঁপিয়ে পরে ছিনিয়ে এনেছিল বাংলাদেশ নামের লাল সবুজের পতাকা তথা বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় দেশে ও প্রবাসে জাতীয় এ দিনটি উদযাপিত করা হয়।
৭ মার্চ বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক এক আলোচনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। দূতালয় প্রধান ও কাউন্সিলর মোঃ আনিসুজ্জামান এর সঞ্চালনায় রাষ্ট্রপতির বানী, প্রধানমন্ত্রীর বানী, পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাগণ।

এ সময় উপস্থিত ছিলেন সামরিক এটাসে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম,বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান, পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খাঁন, সোনালী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সাজেদুল ইসলাম, প্রমুখ। রাষ্ট্রদূত সহ উপস্থিত অতিথিরা বংগবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়াও বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্ট বিএমসি , সামরিক এ্যাটাসে, দূতাবাসের কর্মকর্তা সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক রাজনৈতিক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় আলোচনা সভা দোয়া পরিচালনা করেন মোঃ ফরিদ উদ্দিন।