মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: কাপ্তাই বাংলাদেশ সুইডিস পলিটেকনিক ইনস্টিটিউট এর সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রাক্তন ছাত্রদের নিয়ে শারজাহ ন্যাশনাল পার্কে এক মিলন মেলার আয়োজন করে সুইডিস ফোরাম ইউএই।
মিলনমেলায় গত ৩৪ বছরের বিভিন্ন ব্যাচের সদস্যদের উপস্থিতিতে ন্যাশনাল পার্কটি পরিনত হয় সুইডিস কলেজ ক্যাম্পাসে।
প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল এর সভাপতিত্বে রোহান ও ফজলুল করিম আকাশ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মো: মনির, শামসুল আলম, জাফর ও মো: আলমগীর।
বক্তারা বলেন, এই কলেজের ছাত্ররা আজ সারা বিশ্বে কলেজের মুখ উজ্জ্বল করে চলছে। তারা আরও বলেন, আমিরাতে সুইডিসের যত ছাত্র আছে তারা যেন প্রবাসে দেশের মুখ
উজ্জ্বল করে যেদিকে সজাগ দৃষ্টি রাখে। এই সংগঠনের মূল উদ্দেশ্য সুইডিসের গরীব ও দুস্থ ছাত্র ছাত্রী আছে তাদেরকে সাহায্য করা।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো: সেকান্দর, মো: আজগর, ইয়াসিন চৌধুরী, মো: ওসমান, মঈনুল হক, আমির হোসেন, আকাশ, নাহিম, রুবেল ও সৈকত বড়ুয়া।
সুইডিস কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের বিভিন্ন রকম খেলাধুলা ও নানা আয়োজনে উপস্থিত স্থলে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।