কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সাংবাদিকদের ওয়েজবোর্ড উন্নীতসহ নানা ভাবে সহযোগিতা করছে। মত প্রকাশের স্বাধীনতাকে আরো অবাধ ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর।
২৫ ফেব্রুয়ারি সোমবার সৌদি আরবের জেদ্দায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়ার সভাপতি এম ওয়াই আলাউদ্দিন ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ সেলিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। বক্তব্য রাখেন সোহেল রানা, সাজিদুল ইসলাম, মোবারক হোসেন ভূইয়া, আল মামুন শিপন, সৈয়দ আহমদ, কাউসার আবদুস সালাম, সাইফুল রাজিব সহ প্রবাসী সাংবাদিকরা।
এসময় মক্কা ও জেদ্দায় কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।