সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: লস এন্জেলেসে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বী বাঙালিরা মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার লস এন্জেলসে ফাস্ট ইউনিটেরিয়ান চার্চ অডিটোরিয়ামে বাঙালি অধ্যুষিত লস এন্জেলেস এলাকায় একটি সার্বজনীন মন্দির নির্মাণের জন্য তহবিল সংগ্রহের প্রথম ধাপে ভারতীয় সা-রে-গা-মা-খ্যাত সঙ্গীত কন্ঠশিল্পী এবং কীর্তন সম্রাজ্ঞী অদিতি মুন্সীর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সংগীত সন্ধ্যার উপার্জিত অর্থ সার্বজনীন মন্দির প্রতিষ্ঠাকল্পে ব্যয় হবে। উক্ত মন্দির নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় মুসলিমরা। এর মাধ্যমে লস এন্জেলসে বসবাসরত মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন হল বলে অনেকে মনে করছেন।