মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরব রিয়াদের স্থানীয় সময় সকাল ৭ টায় পরীক্ষার কার্যক্রম শুরু করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস প্রেস সচিব মোঃ ফখরুল ইসলাম। এ বছর নিয়মিত ৫৭ জন ও অনিয়মিত ৮ জন সহ মোট ৬৫ জন পরীক্ষার্থী
পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীও রযেছেন।
কেন্দ্র সচিব দায়িত্ব পালন করেন শেখ সহিদুল ইসলাম, হল সুপার হিসাবে রয়েছেন আহমেদ করিম ইমন।
পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান ডঃ ফরিদ উদ্দীন আহমদ।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন বলেন, বরাবরের ন্যায় আমদের শিক্ষার্থীরা এবারও ভালো রেজাল্ট করবে ইনশায়াল্লাহ।