হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার সকালে হাজারীবাগস্থ ঝাউচরে শেরে বাংলা পথকলি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: মঞ্জুর হোসেন ঈসার উদ্বোধনী বক্তব্যে বলেন, আমাদের প্রিয় সংগঠক আমিনুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পথ শিশুদের সাথে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার কর্মসুচী ঘোষণা করা হয় এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে শিশু উৎসব পালন করা হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: আর কে রিপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্কুল কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট লায়ন মো: সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর সাধারণ সম্পাদক লায়ন মো: মজিবুর রহমান হাওলাদার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, স্কুলের উপদেষ্টা মো: ফারুক হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: নান্টু খান, স্কুল কমিটির সদস্য মো: সালাউদ্দিন মামুন, স্কুলের শিক্ষক রুলিয়া আক্তার দোলা, আকলিমা আঞ্জুম, আফরিন মুক্তা, মো: ইলিয়াস হোসেন, মো: মিজানুর রহমান সাগর প্রমূখ।
শেরে বাংলা পথকলি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ