প্রবাস মেলা ডেস্ক: ২০২০ সালের ডিসেম্বরে তাজ আক্তার দিয়ার কণ্ঠে ‘যত বলি ভালোবাসি’ শীর্ষক একটি গান প্রকাশিত হয়েছিলো। গানটির সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন ইমরান। জি-সিরিজ এর ব্যানারে গানটি প্রকাশিত হয়। এবার নতুন আরো একটি গান নিয়ে হাজির হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কণ্ঠশিল্পী দিয়া। এবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তার কণ্ঠে লেজারভিশনের ব্যানারে একটি পার্টি সং ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার বিকাল ৩টায় প্রকাশিত হয়েছে। নতুন এ গানটির শিরোনাম ‘কেন বলো বোঝো না’। এর গীতিকার ফয়সাল রাব্বিকিন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা। এ প্রসঙ্গে দিয়া বলেন, এর আগে আমি বেশিরভাগই মেলডিক গান করেছি তবে এবার একটু ভিন্ন ধাঁচে গানটি করেছি। বলতে পারেন, পার্টি সং। এটি একটি রিদমিক গান। আমার নিজের কাছেই এর কথা ও সুর খুবই ভালো লেগেছে। আমার প্রত্যাশা, ভালোবাসা দিবসের আনন্দ একটু হলেও বাড়িয়ে দেবে এই গানটি। এ গানটি প্রকাশ করতে যারা যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
ভালোবাসা দিবস উপলক্ষে দিয়ার নতুন গান ‘কেন বলো বোঝো না’