শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ভারতীয় সিনেমার ঐতিহ্য অসাধারণ। এর ইতিহাস হল সুপ্রাচীন। এস এস রাজামৌলি ভারতীয় সিনেমার এক বিখ্যাত পরিচালক। উনি ভারতীয় সিনেমাতে এক ইতিহাস রচনা করেছেন। ওনার পরিচালিত সিনেমার বক্স অফিস রেকর্ড দুর্দান্ত। তার সবচেয়ে বড় উদাহরণ হল বাহুবলী। যা সারা পৃথিবীতে সাড়া ফেলেছিল।
এস এস রাজামৌলির সিনেমা মানেই চমকের ঘনঘটা। এবারেও তার কোন ব্যতিক্রম ঘটে নি। এবার মুক্তি পেতে চলেছে এস এস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’। এই সিনেমা মুক্তি পাবে ২০২১ সালের আগামী ১৩ অক্টোবর বিভিন্ন ভাষায়।
এই ছবিতে চমকের শেষ থাকবে না। প্রথম চমক হল এই সিনেমার বাজেট। এর বাজেট শুনলে চমকে যেতে হয়। এর বাজেট হল ৪৫০ কোটি। ভাবা যায় দ্বিতীয় হল এর কাহিনী। আমরা সবাই জানি যে, রাজামৌলির সিনেমাতে কাহিনীর এক বিরাট গুরুত্ব থাকে। এবারেও তার কোন ব্যতিক্রম হয়নি।
এই সিনেমার কাহিনী হল পিরিয়ড ধর্মী। তেলেগু প্রদেশের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সেথারাম রাজু ও কোমারাম ভীমের জীবন কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তৃতীয় হল এই সিনেমার দুর্দান্ত সব লোকেশন। যা দর্শক দেরকে মুগ্ধ করে রাখবে।
এবারে আসি সবচেয়ে বড় চমকের কথায়। কি সেই সবচেয়ে বড় চমক? সেটা হল এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে এক অভিনেত্রীর। তার নাম হল অলিভিয়া। তিনি একজন ব্রিটিশ অভিনেত্রী।
এই সিনেমাতে জেনিফারের চরিত্রে তিনি অভিনয় করবেন। অলিভিয়া মডেলিং- এর সাথে যুক্ত আছেন। তিনি টেলিভিশনে বেশ জনপ্রিয়। ইতিমধ্যে ছবির কাজ শেষ হয়ে গেছে। বিশেষ সূত্র থেকে জানা গেছে যে, এখনো এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে। এখন দেখার রাজামৌলির এই নতুন ছবি বক্স অফিসে কতটা চমক দেখাতে পারে?