ডেস্ক রিপোর্ট: পৃথিবীর ইতিহাসে কোথাও দেশবিরোধী অপশক্তি, দেশের প্রতিষ্ঠাতা- রাষ্ট্রের জনকের বিরোধিতা করার দুঃসাহস দেখানোর নজির নেই। অবিলম্বে উগ্রমৌলবাদী, ধর্মান্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জোর দাবি জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের বিভিন্ন দেশের সিনিয়র নেতৃবৃন্দ।
সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা এম এ গনি (যুক্তরাজ্য)’র সভাপতিত্বে ও সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেন (ইতালি)’র সঞ্চালনায় ‘উগ্রমৌলবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও জাতির পিতার ভাস্কর্য অবমাননা’-র প্রতিবাদে এক ভার্চুয়াল সভার আয়োজন করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ। এতে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ থেকে যুক্ত হন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সিকদার রউফ।
সভায় বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা, ৫২ থেকে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ বাংলাদেশের সকল দূর্দিনে সক্রিয় ভূমিকা পালন করেছে। ২০০১ সালের বিএনপি-জমাত দু:শাসন, ১/১১ সেনা সমর্থিত সরকার কর্তৃক নেত্রী মুক্তি আন্দোলনে শ্রী অনিল দাশগুপ্ত ও এম এ গনির নেতৃত্বে দুর্বার আন্দোলন করেছে। যুদ্ধাপরাধী বিচারের স্বপক্ষে আন্তর্জাতিক অঙ্গণে সক্রিয় ছিলাম। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনি এগিয়ে যাচ্ছে, তখনি পরাজিত শক্তি আবার মাথাচারা দেবার চেষ্টা করছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে আঘাত করা হয়েছে। বক্তারা ভাস্কর্য ভাংচুরকারীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবী জানান। উগ্রমৌলবাদী অপশক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করার আহবান জানান।
বক্তারা সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের তথাকথিত অথর্ব নজরুল–মুজিবের সমালোচনা করে বলেন, এদের দিয়ে সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সংগ্রামী ঐতিহ্য ও দলের সার্থসংরক্ষণ সম্ভব নয়। ওরা বিএনপি–জামাতের স্বার্থসংরক্ষণ ব্যাস্ত। সারা ইউরোপে বিভিন্ন দেশের আওয়ামীলীগ এর কমিটিতে বিএনপি-জামাত-শিবির ঢুকিয়ে দলকে বিএনপি–জামাতিকরণ করছে। এই ব্যাপারে নেতৃবৃন্দরা, দলীয় প্রধান ও প্রিয় নেত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে সভাপতির বক্তব্যে এম এ গনি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রবাস থেকে ত্যাগী–নেতাদের অন্তর্ভূক্তির দাবী জানান।
সভাটি সমন্বয় করেন- বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশীদ বুলু ও ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগে সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকী (ফ্রান্স), কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও তুরস্ক আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক প্রিন্স।
অস্ট্রিয়া থেকে: অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফরহাদ; সিনিয়র সহ সভাপতি মজনু আজাদ; সাধারণ সম্পাদক রানা বক্তিয়ার; বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মো: মোহাম্মদ আলী; অস্ট্রিয়া যুবলীগের সভাপতি বাবু মিয়া ইয়াসিম।
বেলজিয়াম থেকে: বেলজিয়াম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন; যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম; সহ সভাপতি আনোয়ার হোসেন, উপদেস্টা জনাব ড. আবদুল কুদ্দুস, মুজিব ভুইয়া; বেলজিয়াম আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মোল্লা; এন্টারপেন আওয়ামীলীগের সভাপতি হাফেজ মিঠু আহমেদ; সাংগঠনিক সম্পাদক জনাব ত্রিপুরা শামীম আহমেদ; দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
ডেনমার্ক থেকে: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ; যুগ্ম সম্পাদক সামি দাস; সহ-সভাপতি খালেক আরিফ, মোহাম্মদ শহীদ, জাহিদ চৌধুরী বাবু; সাংগঠনিক সম্পাদক টিপু গোমস্তা।
ফ্রান্স থেকে: আওয়ামীলীগের সামাজিক উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু; সিনিয়র সহ-সভাপতি মো: আবুল কাশেম, সহ-সভাপতি শহীদ তাহের, সহ-সভাপতি সুনাম উদ্দিন খালেক, সহ-সভাপতি ফারুক জসিম উদ্দিন; সাংগঠনিক সম্পাদক আহম্মেদ জাফর; প্যারিস মহানগর আওয়ামীলীগের সভাপতি খান সাইফুল; বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খোকন হায়দার।
ফিনল্যান্ড থেকে: আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পলাশ কামালী; সাধারণ সম্পাদক শওকত হোসেন; সহ-সভাপতি ইকবাল হোসেন বকুল।
জার্মান থেকে: আওয়ামীলীগের জার্মান আওয়ামীলীগ সিনিয়র নেতা হাফিজুর রহমান আলম; সাবেক সভাপতি মো: শাহাব উদ্দিন; সাবেক সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপন; যুগ্ম সম্পাদক সেলিম ভুইয়া।
আয়ারল্যান্ড থেকে: আওয়ামীলীগের সাবেক সভাপতি খন্দকার মোনায়েম রানা; সিনিয়র সহ-সভাপতি ফয়জুল্লাহ শিকদার; প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান; ডাবলিন আওয়ামীলীগের সভাপতি মো: ফিরোজ হোসেন ও সাধারণ সম্পাদক অলক সরকার।
ইতালি থেকে: আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু; ভেনিস আওয়ামীলীগের সভাপতি মামুন হাওলাদার।
স্পেন থেকে: আওয়ামীলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন আতা ও শাকিল খান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ প্রমূখ নেতৃবৃন্দ।