মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: করোনায় আটকে পড়া জীবনে পরিবার-পরিজন নিয়ে মনে প্রশান্তি আনার লক্ষে রিয়াদ প্রবাসী মোহাম্মদ হোসেন এবং মোরশেদা আক্তার প্রবাসীদের নিয়ে ব্যতিক্রম শীতকালীন মিলনমেলার আয়োজন করে।
এতে খুশি প্রবাসী পরিবারগুলি। সবাই আনন্দে উৎসবে মেতে উঠে, সামাজিক দুরত্ব বজায় রেখেই অনুষ্ঠানটি বাস্তবায়ণ করা হয়।প্রবাসীদের নিয়ে এমন আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন- নজরুল ইসলাম, আবুল কালাম মুন্সি, কাজী কামাল, ফারুক খান, এমদাদুল হক মৃদা, এনামুল হক সরদার অলি উল্লাহ পাটোয়ারী, মুক্তার হোসেন প্রমূখ। নুরশাদ জাহান মনি, উম্মে কুলসুম।
সবশেষে অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ হোসেনের হাতে শুভেচ্ছা উপহার হিসাবে বই তুলে দেন সাংবাদিক ও লেখক রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।