রাশেদ কাদের, জর্ডান থেকে: বেলজিয়াম বিএনপির সভাপতি আহাম্মেদ সাজা বেলজিয়াম আলেস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় ইন্তেকাল করছেন (ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। স্ত্রী এবং ২ ছেলে ১ কন্যা সন্তান সহ অসংখ্য ভক্ত গুণগ্রাহী রেখে গেছেন। আহাম্মেদ সাজার মৃত্যুতে শোক এবং দুঃখ প্রকাশ করেছেন জর্ডান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মেজবা উদ্দিন।
মরহুম আহাম্মেদ সাজা বেলজিয়াম বাংলাদেশি প্রবাসীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুপ্রতিষ্ঠত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে বিএনপি শহীদ জিয়ার আদর্শের একজন নির্ভীক সৈনিক হারালেন। বেলজিয়াম বিএনপিকে শক্তিশালী করতে তার অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে বেলজিয়াম বিএনপি একজন অভিভাবকে হারালেন। এতে বেলজিয়াম বিএনপির অপুরণীয় ক্ষতি। আমি তার পরিবার আত্মীয়-স্বজনদের সাথে গভীরভাবে সমব্যথীত। আল্লাহ যেন তার পরিবার ও আত্মীয় স্বজনদের ধৈর্য ধরার ক্ষমতা দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
জর্ডান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মেজবা উদ্দিন মরহুমরে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসম্ভপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।