রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর ২০২০, সোমবার সন্ধ্যায় উপজেলার চাতরী থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আখতারুজ্জামান চৌধুরী চত্বরে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ শাহাদাত, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ মোহাম্মদ আবদুল্লাহ্ আল নোমান, তৌহিদুল্লাহ চৌধুরী, তুহিন সিকদার।

এসময়ে ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল, রিজভী, আরিফুল ইসলাম, মোহাম্মদ মাহি, জুয়েল রানা, হাবিব ওয়াহিদ, আমিনুল হকসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুকে অসম্মান করা হলে ছাত্রলীগ কাউকেই ছাড় দিবে না।