প্রবাস মেলা ডেস্ক: বই পড়ুন, বই কিনুন- সভা সেমিনারে বেশি করে বই উপহার দিন- এই প্রতিপাদ্যকে সামনে ৭ ডিসেম্বর রিয়াদে সফররত বাহরাইনের বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর মো: নজরুল ইসলামকে বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা বই উপহার দেন।
এই সময় উপস্থিত রিয়াদস্থ একমাত্র বাংলাদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বীন নায়েফ আল হারতি, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, সহ ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন আরমান, পরিচালক সাইফুল ইসলাম, সফিক সায়েম, আতিকুর রহমান শিকারী, মো: জাকির হোসেন, পরিচালক (অর্থ) মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ, পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, অহিদুজ্জামান অহিদ প্রমূখ।
বাহরাইনের রাষ্ট্রদূত ডক্টর মো: নজরুল ইসলাম সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়কে বই উপহার দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানান।