সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন হিলফুল ফুজুল ও যুব একতা সংঘের যৌথ উদ্যোগে মিনি নাইট ফুটবল টূর্ণামেন্ট ২০২০ শুভ উদ্বোধন হয়েছে। এতে ৫৪টি দল অংশ নিচ্ছে। ১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার রাতে পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী দুটি ম্যাচে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী কাইয়ুম স্মৃতি একাদশ এবং ফ্রেন্ডস ইউনিয়ন অফিসের চর জয়লাভ করে। প্রথম ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়ন অফিসেরচর ২-১ গোলে পশ্চিম মনিরঝিল ক্রীড়া একাদশকে পরাজিত করে। ২য় ম্যাচে দোহাজারী কাইয়ুম স্মৃতি একাদশ ১-০ গোলে পূর্ব রাজারকুল দক্ষিণ পাড়া মায়ের দোয়া খেলোয়াড় একাদশকে পরাজিত করে।
এর আগে সন্ধ্যা ৭ টায় টূর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান। তিনি বলেন- মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে হলে তরুণ ও যুব সমাজকে ক্রীড়া চর্চায় আরো বেশি সক্রিয় হতে হবে। ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ জাতি গড়ে উঠবে। হিলফুল ফুজুল ও যুব একতা সংঘ এলাকায় সামাজিক কর্মকান্ডের পাশাপাশি এ ধরণের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে আরো বেশি কৃতিত্বের স্বাক্ষর রাখলো। তিনি এ সংগঠনের সকল কর্মকান্ডে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
হিলফুল ফুজুল ও যুব একতা সংঘের সভাপতি ওবাইদুল হক সাকিত এর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারকুল ইউনিয়ন পরিষদের মেম্বার রিটন বড়ুয়া, সাবেক মেম্বার আলী হোছাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রতন বড়ুয়া, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, সমাজসেবক জহিরুল আলম, শিপন বড়ুয়া, আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী, আবু করম, পূর্ব রাজারকুল নওজোয়ান সমিতির সভাপতি ছফর মিয়া, সমাজসেবক জাহেদ হোসেন।
টূর্ণামেন্টে সার্বিক সহায়তায় ছিলেন- হিলফুল ফুজুল এর সহ সভাপতি আবু তাহের রানা, সাধারণ সম্পাদক নাজির হোছাইন, অর্থ সম্পাদক মো: আলম, সাবেক সভাপতি সরওয়ার কামাল, যুব একতা সংঘের সভাপতি আকতার কামাল লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল হক, অর্থ সম্পাদক আবদু শুক্কুর প্রমূখ।
উদ্বোধনী দুটি ম্যাচে রেফারী ছিলেন- প্রভাষক জাহাঙ্গীর আলম। সহকারি ছিলেন- ওসমান গনি ও রানা। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় উদ্বোধনী ম্যাচ দুটি দেখতে মাঠে বিপুল দর্শকের সমাগম হয়।