হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২ ডিসেম্বর ২০২০, বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বিশিষ্ট নাট্যজন আলী যাকের ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ কাউন্সিল চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামীলীগ নেতা এম এ করিম, মুক্তিযোদ্ধা সংসদ সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, কন্ঠ শিল্পী এস ডি রুবেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরীফ, সংগঠনের রেদোওয়ান খন্দকার প্রমূখ বক্তব্য রাখেন।