সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: রামুতে ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ শিক্ষা প্রকল্পের উদ্যোগে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।৩০ নভেম্বর ২০২০, সোমবার রামু উপজেলার দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর উদ্যোগে এসব প্রচারণা চালানো হয়। এসব এলাকার পাশাপাশি নাইক্ষ্যংছড়ি-রামু সড়ক সহ জনগুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণকে মাস্ক ব্যবহারের উৎসাহিক করে প্রচারণা চালানো হয়। প্রচারণা চলাকালে জনসাধারণকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
একই সময়ে এ শিক্ষা প্রকল্প পরিচালিত মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক-শিক্ষার্থী এবং এলাকার জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, হ্যান্ড সানিটাইজার ও মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়ে সচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক বিতরণ করা হয়।
সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণকালে ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মাসুম বিল্লাহ খান, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: জুয়েল তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা রোকনুজ্জামান খান, এসএমসি সহ সভাপতি আবদু শুক্কুর এমইউপি, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সলিম উল্লাহ, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম সহ বিদ্যালয় এসএমসি সদস্য, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইপস্থিত ছিলেন।
জানা গেছে, কোভিড-১৯ করোনা পরিস্থিতির শুরু থেকেই ডাকভাঙ্গা বাংলাদেশ সচেতনতামূলক প্রচারণা, হ্যান্ড সানিটাইজার-মাস্ক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে।