ডেস্ক রিপোর্ট: বই কিনুন, বই পড়ুন , বেশি করে প্রিয়জনদের বই উপহার দিন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ নভেম্বর ২০২০ রাতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক, প্রবাসী কুমিল্লা সোসাইটির সিনিয়র সহ-সভাপতি, কুমিল্লা মা ও শিশু হসপিটালের চেয়ারম্যান, মেট্রেক্স ফুড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আলী আকবরকে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা ২০২০ সালে মহান একুশে বই মেলায় চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশিত স্মৃতি সমাহার বইটি লেখক নিজেই শুভেচ্ছা উপহার হিসেবে তার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী কুমিল্লা সোসাইটির সভাপতি, কুমিল্লা হোটেল নুর মোহলের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবাসী কুমিল্লা সোসাইটির উপদেষ্টা আলী আশ্রাফ আশু, প্রবাসী কুমিল্লা সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মির্জা কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট অভিনেতা কামরুজ্জামান জামান, সাইফুল ইসলাম মুন্না, রিফাত প্রমূখ।