সুমন শাহনেওয়াজ:
যদি কখনো আবার আমার প্রয়োজন পড়ে
আমায় আবার ডাক দিও…
একটু পিছন ফিরে
হে প্রিয়তমা
আমি আসব ছুটে
দিগ্বিজয়ী বীরের বেশে
এক ডালি গোলাপ হাতে
আর একগুচ্ছ কবিতা হাতে
তোমার কাঙ্খিত মোহনায়
আমি না হয় আবারও তোমার হবো
একান্ত প্রয়োজনের প্রিয়জন
আমিও সিক্ত হবো
তোমার ভেজা সুগন্ধি ঘামে
অচেনা হাত দুটি তুমি
বাড়িয়ে দিও
সুনিপূণ কাঙ্খিত অনুভূতির টানে
আজ অমিও
অতিক্রম করবো
কাঁটাতারের বেড়া ডিঙিয়ে
আমার ভালোবাসার সীমান্ত
তুমি কি পৌঁছে গেছো আজ?
তোমার কাঙ্খিত মোহনায়
যেখানে সাগর নদী মিলে
ভালোবাসার অফুরান সম্ভাবনায়
যদি কখনো আমায় প্রয়োজন পড়ে,
হে প্রিয়তমা।
আমায় আবার ডাক দিও
একটু পিছন ফিরে।
আমি আসবো ছুটে
দিগ্বিজয়ী বীরের বেশে
তোমার কাঙ্খিত মোহনায়
তুমি সব কিছু উজার করে দিও
যা ছিল একান্তই তোমার।
আমি সিক্ত হবো আজ
তোমার সুগন্ধি ভেজা ঘামে
যদি কখনো আবার আমায় প্রয়োজন পড়ে
আমায় আবার ডাক দিও
একটু পিছন ফিরে
আমাকে তোমার
স্বহৃদয় অবস্থান দাও।