হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্কম যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র সাবেক সভাপতি, ফোবানা ২০১৯-এর আহ্বায়ক ও কমিউনিটি এ্যাক্টিভিস্ট নার্গিস আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২১ নভেম্বর ২০২০ বিকেলে পারিবারিক সূত্রে জানা গেছে, নার্গিস আহমেদ নিউইয়র্ক প্রেসবিটারিয়ান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। প্লাজমা থেরাপি দেওয়ার পর তিনি কিছুটা ভালো বোধ করছেন তিনি। নার্গিস আহমেদ ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরাও করোনায় সংক্রমিত হয়েছেন। তবে তারা ভালো আছেন। পরিবারের পক্ষে থেকে তাদের শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, নিউইয়র্কে আবার নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশিদের মধ্যেও অনেকে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন নিউজার্সির একটি হাসপাতালে ভর্তি আছেন।