নিজস্ব প্রতিনিধি: ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার রাতে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যকরী পরিষদের সন্মানিত সদস্য নাজিম উদ্দিন এর মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল ঢাকা মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং নাজিম উদ্দিনের আম্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন ঢাকা মেডিকেল সেন্টারের ফাইনেন্স ডিরেক্টর মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি মির্জা কামাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন,
অর্থ সম্পাদক কামরুজ্জামান, কার্যকরী সদস্য হাফিজুল পলাশ, কবি মসি সিরাজ, সদস্য- মো: আব্বাস, মাসুম বিল্লাহ, সুমাইয়া আক্তার, রাহিল, রওনক, শীতল, কমল, মোহাম্মদ নয়ন, নিবিড়, সারা আক্তার।
অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এরশাদ আলী, মোহাম্মদ পাপ্পু, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, এমদাদ হোসেন প্রমূখ।
সভায় দেশ ও জাতির কল্যাণে সামাজিক দুরত্ব বজায় রেখেই সকল মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।