হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২ অক্টোবর ২০২০ এষ্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটি’র সার্বিক উদ্যোগে ও বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ এর সাধারণ টেস্ট ও এন্টিবডি টেস্ট এর আয়োজন করা হয়।

এতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি আবুল বাশার (মিলন), সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ভূইয়া, আজহারুল ইসহাক (খোকা) সহ সৈয়দ এনায়েত আলী, মনিরুল ইসলাম, মো: জাবেদ উদ্দিন, মো: মাহমুদুল হাসান, এডভোকেট আবদুর রউফ, মীর জাকির হোসেন, ওয়ারেশ আলী, মামুন, খোরশেদ আলম, উলফাত আলী মোল্লা, এম আর সেলিম, মো: আনোয়ার হোসেন, গাজী এস এ জুয়েল, জোহাউজ্জামান জোহাৎ কাজী সফিকুল ইসলাম, আল আমিন, মো: শাহানুর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ এসোসিয়েশ এর সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুল খান, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ চৌধুরী প্রমূখ।