মারুফ শরীফ
একা একা কবিতা পড়া যায় না।
একা একা কবিতা শোনা যায় না।
একা একা কবিতা লেখাও যায় না।
কবিতা লিখতে ‘তোমাকে’ থাকতে হয়,
নিকটে, সান্নিধ্যে, চোখের দৃষ্টির ওপরে…
কতদিন কবিতা লেখা হয় না!
খুব ইচ্ছে কর্ছে…
অন্তত, একটা কি লিখতে দেবে?
কায়াবিহীন কাল্পনিক এক কবিতার
শরীরের ভাজে ভাজে, বাঁকে বাঁকে, রন্ধ্রে রন্ধ্রে
শব্দদের গন্ধ পাই, উপভোগ করি, মোহময় তৃপ্তি পাই।
পুলকিত হৈ এবং শেষে আপসোস করি!
কেননা, একা একা কবিতা বানানো যায় না।
নারীতাময় কোমল শরীরের গন্ধ ছাড়া যেমন
স্পর্শে যাওয়া যায় না বা ছোঁয়া হয় না!
তেমনি ‘তুমি’ ছাড়া কবিতাও গড়া যায় না।
শিহরণ ছাড়া আলোড়ন, উন্মোচন কিংবা উন্মীলন হয় না।
একা একা চলে না এ জীবনটাও।
সর্বপরি, তোমাকে ছাড়া চলে না কিছুই।