সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: রামুর সংবাদপত্র এজেন্ট, দৈনিক হিমছড়ির রামু প্রতিনিধি ওবাইদুল হক নোমানের পিতা নুর আহমদ ১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০মিনিটে অফিসেরচর সিকদার পাড়াস্থ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি ২ ছেলে, ৭ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
ধর্মপরায়ন ও স্বজ্জন ব্যক্তি হিসেবে নুর আহমদ এলাকার সবার কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।