নাজমুল ইসলাম মকবুল, সিলেট থেকে: ওয়ান পাউন্ড হসপিটালের কার্যকরী পর্ষদের এক বিশেষ সভা ৫ সেপ্টেম্বর সংস্থার লন্ডনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় অত্র সংস্থার সেক্রেটারী জেনারেল ও হেড অব ফাইন্যান্স, সাবেক টাওয়ার হ্যালমেট কাউন্সিলের স্পীকার মুহাম্মদ আয়াছ মিয়ার সদ্য প্রয়াত মহিয়ীসি মা জননীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংস্থার ট্রেজারার ও শ্যাডওয়েল জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সা’দ।
সংস্থার চেয়ারপার্সন ডা. শানুর আলী মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আয়াছ মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার পলিসি কাউন্সিল ডাইরেক্টর জনাব এম আবুল হাশেম বিএসসি, ডাইরেক্টর অব প্রেস এন্ড প্রোডাকশন কাউন্সিলর, গীতিকার শাহ সোহেল আমিন ও ক্যাশিয়ার মাওলানা সিরাজুল ইসলাম সা’দ।
সভায় ওয়ান পাউন্ড হসপিটালের পরবর্তী কর্মসূচী নিয়েও আলাপ-আলোচনা করা হয় এবং কোভিড-১৯ চলাকালে সংস্থার উদ্যোগে বিশ্বনাথ উপজেলাব্যাপী পর্যায়ক্রমে ফুড পেক, বিশ্বনাথ উপজেলা হেলথ কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার সহ সরঞ্জাম প্রদান, বিনামূল্যে করোনা টেস্ট কর্মসূচী, জটিল রোগে আক্রান্ত তৌহিদের চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ণে দাতাদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় পলিসি কাউন্সিল ডাইরেক্টর ও ফাউন্ডার মেম্বার জনাব এম আবুল হাশেম বিএসসি বলেন, কোভিড-১৯ এর কঠিন সময়ে হসপিটালের ডাকে দাতারা যেভাবে সাড়া দিয়েছেন তাতে হসপিটাল প্রতিষ্ঠার কাজে আমরা আরো অনুপ্রাণিত হয়েছি। সকলের সহযোগীতা নিয়ে কাংখিত সময়ে আমরা হসপিটাল প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এতে সকলকে দল-মতের উর্ধ্বে উঠে এগিয়ে এসে গর্বিত ফাউন্ডার মেম্বার হওয়ার জন্যে আবেদন জানান। সভায় আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে জনাব আবু সাদাত মুহাম্মদ সুহেল এক হাজার পাউন্ড দিয়ে ফাউন্ডার মেম্বার হওয়ার প্রতিশ্রুতি দেন এবং পাঁচশত পাউন্ড পরিশোধ করেন। তাঁকে ও তাঁর সংস্থার সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয় ।