রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বন্যা কবলিত ৮ ও ৯নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত প্রায় ৪ শত ৭০ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘প্রজন্ম ফাউন্ডেশন’।
৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে নিয়মিত তলিয়ে যাচ্ছে কিছু এলাকা। তলিয়ে যাওয়া এলাকায় অসহায় বন্যার্তদের মাঝে প্রজন্ম ফাউন্ডেশন এর সদস্যদের সহযোগিতায় এসব খাবার বিতরণ করেন মানবতার সংগঠনটি।

প্রজন্ম ফাউন্ডেশন এর এডমিন ওমরান আনোয়ার বলেন, বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে যাওয়া ৮ ও ৯নং ওয়ার্ডের ৪শত ৭০ পরিবারের মাঝে আমরা সংঘঠনের সকল সদস্যদের সহযোগিতায় আমাদের প্রথম প্রজেক্ট সম্পন্ন করতে পেরেছি। এভাবে সবার সহযোগিতায় ইনশাআল্লাহ আরও এগিয়ে নিয়ে যেতে পারবো সংগঠনটিকে।

এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কাজে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রজন্ম ফাউন্ডেশনের আরেক এডমিন মাহমুদে আলা এলানসহ, ওমরান আনোয়ার, ইমতিয়াজ হোসাইন এবং সংগঠনের অনন্য সদস্যরা।