রাশেদ কাদের, জর্ডান থেকে: জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কন্স্যুলার সেবা প্রদান করেছে দূতাবাস কর্তৃপক্ষ। ৩০ আগস্ট ২০২০, রবিবার আল দুলাইল লেবার অফিসের সামনে (তুস্কার ফ্যাক্টরীর সামনে) দূতাবাসের চলমান কর্মসূচির অংশ হিসাবে আল দুলাইল ও এর পাশ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কন্স্যুলার সেবা প্রদা করা হয়। উক্ত কন্স্যুলার সেবা প্রদানকালে ডিজিটাল পাসপোর্ট রিইস্যু করার জন্য পাসপোর্টের ফটোকপি, আকামার ফটোকপি, দুই কপি ছবি মূল পাসপোর্ট এবং আকামা সাথে নিয়ে আসেন প্রবাসী বাংলাদেশিরা। কোন প্রকার ঝামেলা ও যাতায়াত ছাড়া হাতের কাছে কন্স্যুলার সেবা পেয়ে অনেক খুশি প্রবাসী বাংলাদেশিরা।
জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কন্স্যুলার সেবা প্রদান