জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: লন্ডনে বসবাসকারী স্পেনিস বাংলাদেশিদের উদ্যোগে ইউকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে পূর্ব লন্ডনের ইলফোর্ড ভেলেন্টাইন পার্কে ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়।
আমাদের আইঅন টিভির সহকর্মী জাহাঙ্গীর আলম সিকদার জানান, হালকা বাতাস ও মৃদু মৃদু বৃষ্টির আনন্দে জমে উঠে ঈদ পুনর্মিলনী ও বনভোজন। কভিড-১৯ প্যানডেমিকের কারণে দীর্ঘদিন একে অন্যের সাধে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ ব্যতিত সম্মুখে সাক্ষাতের সুযোগ ছিলোনা। তাই সামাজিক দুরত্ব বজায় রেখে বনভোজনে গাছতলায় বসে পরিবার পরিজন খাবার খাওয়ার পাশাপাশি আলাপচারিতায় মিলিত হন। খাবার শেষে মহিলারা আঞ্চলিক ও পল্লীগীতি পরিবেশনে মেতে উঠেন এবং শিশুরা বিভিন্ন খেলাধুলা ও হইহল্লায় ব্যস্ত হয়ে পড়ে। পুরুষেরা মাদ্রিদের দীর্ঘদিনের স্মৃতিচারণ করতে একে অপরের সাথে গল্প-গুজব করে ভাব আদান-প্রদান করেন। আয়োজকরাও ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরনো বন্ধুদের পেয়ে মুগ্ধ হন। ফলে ঈদ পুনর্মিলনী হয়ে উঠে প্রাণবন্ত যেন ছোট এক বাংলাদেশ, বাংলাদেশিদের ঐতিহ্য এবং কষ্টের ধারক ও বাহক। আগত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করতে আশা ব্যক্ত করেন।