সোয়েব সাঈদ, রামু থেকে: রামুতে জাতীয় যুব সংসদ, বাংলাদেশ রামু উপজেলা শাখার উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ আগস্ট ২০২০, মঙ্গলবার দুপুরে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোয়ারিয়ানালা হাসপাতাল গেইট সংলগ্ন মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়া বিকাল তিনটায় অফিসেরচর এলাকায় শতাধিক ফলজ-বনজ এবং ঔষধিগাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় যুব সংসদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক।
এসময় রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিন, জোয়ারিয়ানালা মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া মাদ্রাসার সুপার এসএম আবরারুল হক, পরিচালক শফি উল্লাহ, সহকারি শিক্ষক হাফেজ মুহাম্মদ ইউনুচ, জাতীয় যুব সংসদ রামু উপজেলা শাখার সভাপতি মো: সাজ্জাদ সরওয়ার, সহ সভাপতি সোয়েব সাঈদ ও জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল, সহ সাধারণ সম্পাদক তৌহিদ বিন জামাল, সাংগঠনিক সম্পাদক মো: ফাওয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক আরমান সিকদার, উপ-দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম প্রমূখ।