রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সের স্বরলিপি সংস্কৃতির শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্স এর উদ্যোগে সংগঠনটির ১৩তম সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয়েছে করা হয়েছে। প্রবাসের মাটিতে প্রবাসীদের বিনোদন দিতে সব সময় কাজ করে যাচ্ছেন সংগঠনটি।
বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের মাটিতে সব সময় কাজে কর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয় প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসীদের মনকে সতেজ রাখতে প্রতি বছরের ন্যায় এবারও সমুদ্র ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।

অনুষ্ঠানে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক, গোপাল দাস, আতাউর রহমান বেনু, আমিন খান হাজারী, মোস্তাক কামিল, নাসির আহমেদ, আলামিন চৌধুরী, আরমানুরউজ্জামান আরমান, অজয় দাস, সোমা দাস, মিনা গোমেজ, আশরাফুল ইসলাম, মোতালেব খান, পুষ্প রানী দাস সহ আরো অনেকেই।

সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন আমাদের সংগঠনটির মূল উদ্দেশ্য হলো প্রবাসে বাংলার কৃষ্টি-কালচার সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সবার মাঝে যেন বাংলার ঐতিহ্য ধারণ করতে পারে ও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেন বা ফরাসি পাশাপাশি বাংলাকে লালন করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভ্রমণে আসা অতিথিরা জানান এতো সুন্দর একটি ভ্রমণে অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং এত সুন্দর একটি সমুদ্র ভ্রমণ আয়োজন করাতে আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিত সকলেই।
ভ্রমণে সকলে ই আনন্দ-উল্লাসে মেতেছিলো সারাক্ষণ। পরে স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর সকল শিল্পীরা গানে গানে মাতিয়ে পুরো ভ্রমণ ।