মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল: ভেনিস, ইতালি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূঁর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন সারথি।

শোকাবহ আগস্টে বাংলাদেশের সঙ্গে একাত্ম হয়ে ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখা যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর আর বেদনাবিধূঁর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করে।
প্রতিবারের ন্যায় এবারও শোকার্ত বাঙালি জাতির সাথে একাত্ম হয়ে ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে স্থানীয় একটি হোটেলের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে।
করোনা মহামারীর মধ্যে যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে শোক দিবসের আয়োজনে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখার সভাপতি জনাব শাহজাহান কবির ইদ্রিস। আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল নাছির ও সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব আক্তার হোসেন বেপারী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আলোচনা করেন ইতালি আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জনাব রেহান উদ্দিন দুলাল, এর পরেই আলোচনা করেন ভেনিস শাখার সহ সভাপতি জনাব কিশোর খন্দকার, খোরশেদ মাঝি, আবুল কাশেম শিকদার।
ভেনিস শাখা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিলানি খলিফা, রোমান মাল, শাহ আলম চৌকিদার, ইকবাল হাওলাদার এর বক্তব্যের পাশাপাশি আয়োজনের প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব সোহানুর রহমান উজ্জল। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জনাব আজাদ ও আলী আহমেদ। এর আগে ভেনিসের বিভিন্ন সামাজিক সংগঠন এর মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: আলী, ভৈরব সমিতি ভেনিস এর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব সুলেমান হোসাইন এবং বৃহত্তর চট্রগ্রাম এর জনাব নাসির নিজ নিজ এলাকা ও সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান।
এছাড়াও বৃহত্তর কুমিল্লা সমিতি, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি এবং বৃহত্তর ঢাকা সমিতির পক্ষ থেকেও ১৫ ই আগষ্ট এর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ভেনিসের কা ফোস্কারি ইউনিভার্সিটির প্রভাষক ও জলবায়ু গবেষক সৌর দাশগুপ্ত ও আলোচনায় অংশগ্রহণ করেন এবং ১৫ ই আগস্টের তথ্য বহুল আলোচনা করেন।
আসন্ন সেপ্টেম্বরে ভেনিস কমুনের নির্বাচনে একমাত্র বাংলাদেশি হিসেবে কন্সিলিও কমুনালের মত বড় পদে লড়তে যাওয়া ক্লার্ক মনোয়ার বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন এবং সবার সমর্থন প্রত্যাশা করেন। ইতালি আওয়ামী যুবলীগ ভেনিস শাখার সোহাগ মাঝি, সজল খান, শাহাদাত ফরাজী, মাসুম খালাসী ও আলমগীর পাঠান ও উপস্থিত ছিলেন।
সবশেষ জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং ১৫ই আগস্ট শাহাদতবরণকারী সকলের জন্য দুয়া পরিচালনা করেন স্থানীয় ইমাম মাওলানা আব্দুল কাদের ও মাওলানা আব্দুল কুদ্দুস।