রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল: পর্তুগাল প্রবাসী বাংলাদেশি আফতাব আহমেদ (৪৫) বাংলাদেশে অবস্থানকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন! (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মরহুমের পরিবার সূত্রে জানা যায় ২৯ জুন ২০২০, সোমবার ঢাকার উত্তরার ইস্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৪টায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ সময় পর্তুগালে অবস্থান করার পর চলতি বছরের এপ্রিল মাসে লন্ডন হয়ে বাংলাদেশে যান তিনি। কিন্তু করোনার করাল গ্রাসে প্রাণ দিতে হলো তরুণ এই রেমিট্যান্স যোদ্ধার। ২০১৯ সালে তিনি পর্তুগিজ নাগরিকত্ব লাভ করেছিলেন।
উল্লখ্য, করোনা পরিস্থিতিতে পর্তুগালে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হলেও পর্তুগালের শৃঙ্খল চিকিৎসা ব্যবস্থায় প্রায় সবাই সুস্থ হয়ে উঠেছেন। মরহুমের পরিবার পর্তুগাল প্রবাসী সহ সকলের নিকট তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।