মোহন রায়হান:
(কামাল লোহানী স্মরণে)
সেই প্রিয় মুখ সেই জ্যোতির্ময় মানুষ আমাদের সকল দুর্দিন দুঃসময় দুর্বিপাক, অন্ধকারের বাতিঘর নিজেই নিভে গেলেন হারিয়ে গেলেন চির আঁধারের অতল গহ্বরে!
আর কাকে ভরসা করব কার মুখ মনে করে আশায় বুক বাঁধব সাহসী হয়ে উঠব,
বিরূপ বিধ্বংসী সময়ের মুখোমুখি দাঁড়াব প্রবল প্রচন্ড আত্মশক্তির বিস্ফোরণে?
কার মহিরুহ ছায়ার নিচে আশ্রয় নেব অসহনীয় দাবদাহে যখন পুঁড়ে যাবে বনভূমি;
লোকালয় গৃহ কার স্নেহাদ্র কোমল হাত সুশীতল স্পর্শ দেবে দগ্ধ ললাটে?
কে আর আমাদের নাম ধরে ডেকে নেবে মহিমান্বিত জনসমুদ্রে
ভয়াল জাগরণ জোয়ারে ভাসিয়ে দিতে গণধিকৃত দানবকে
কার ভরাট কন্ঠে উচ্চারিত হবে মুক্তির আহ্বান?
কে আরর বলবে একুশ উনসত্তর একাত্তর আপস করে না
কাংখিত স্বপ্নের সোনার স্বদেশ ছাড়া কেউ ফিরব না ঘরে
সাম্যের ঠিকানা খুঁজে নেবো রক্ত যতই ঝরুক….