রাশেদ কাদের, জর্ডান থেকে:
বিশ্বজুড়ে COVID 19 এর প্রভাবে পৃথিবী স্থবির হয়ে পড়েছে, পালটে গেছে মানুষের জীবনযাত্রা। এখন পুরো পৃথিবীতে চলছে করোনা মহামারির রাজত্ব। করোনা থাবায় ঝরে পরছে লাখ লাখ তাজা প্রাণ। সেই ধারাতেই বাংলাদেশে চলছে করোনার মৃত্যু খেলা। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, চৌদ্দ দলের মূখপাত্র, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী জাতীয় চার নেতার অন্যতম কারান্তরালে নিহত সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান জননেতা মোহাম্মদ নাসিম কয়েক দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ১৩ জুন, ২০২০ শনিবার সোয়া এগারোটায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ——-রাজিউন)।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করে জর্ডান প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতি সহ জর্ডানস্থ প্রবাসী বাংলাদেশিরা। বর্ষীয়ান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জর্ডানের প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন দেশ হারিয়েছে একজন দেশ প্রেমিক, আওয়ামী লীগ হারিয়েছে একজন রাজপথের লড়াকু সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী হারিছেন একজন বিশ্বস্ত নেতাকে। প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতির পক্ষ থেকে মরহুম এই নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।