মোহাম্মাদ ফিরোজ, জেদ্দা, সৌদি আরব থেকে: মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কন্ঠের সৌদি আরব বুরো ইনচার্জ, প্রবাস মেলার সৌদি আরব প্রতিনিধি, চাঁদপুর জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শাহরাস্তি রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য – সিনিয়র যুগ্ম সম্পাদক, মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়ের মা ফিরোজা বেগম (৬৫) গত ১০ জুন ভোর চার ঘটিকায় চট্রগ্রামে উনার ছোট ছেলে আকতার হোসেন রিপনের বাসায় বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক ভাবেই মৃত্যু বরণ করেন।
উনার মৃত্যুতে সৌদি আরবস্থ প্রবাসী চাঁদপুর শাহরাস্তি ফোরামের পক্ষ থেকে- ফোরামের উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস, মাওলানা সফিউল্লাহ, সহসভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভুঁইয়া, যুগ্ম সম্পাদক মহসিন মিয়াজি, সদস্য- নজরুল ইসলাম, শামীম, সোহাগ, সোহেল, শাহজাহান মোল্লা, আলমগীর হোসেন মিন্টু, মানিক, খোকন, রানা, রাশেদ, জসিম, মাইন উদ্দিন মোল্লা, শাহজাহান পাটোয়ারী সহ ফোরামের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক হৃদয় এর মায়ের মৃত্যুতে চাঁদপুর প্রবাসী শাহরাস্তি ফোরামের শোক প্রকাশ