রাশিদুল ইসলাম জুয়েল, কুমিল্লা থেকে : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম কুমিল্লার মুরাদনগরে ১৫০ অসহায় পরিবারকে ঈদ উপহার বিতরণ করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মোল্লা, সহ-দফতর সম্পাদক বিল্লাল হোসেন রাজু, আকুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন, ভিপি সাঈদ শাহ, মুুুুরাদনগর থানা যুবদল নেতা সৈয়দ মাসুদুর রহমান, শরীফ খান, জসিম উদ্দিন, আলমগীর, এনামুল হক রাসেল, আকুবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, যুবনেতা ফরহাদ হোসেন, ৪নং ওর্য়াড যুবদলের সভাপতি ডা. সুমন সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন গ্রীস বিএনপি সাবেক সভাপতি জাকির হোসেন, কুমিল্লা জেলা উত্তর বিএনপির সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম।
রেজাউল করিম বলেন, করোনা অদৃশ্য প্রাণঘাতি ভাইরাস। আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সাথে আমাদেরকে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়াতে হবে।বিপদের বন্ধু হলো প্রকৃত বন্ধু। দেশের মানুষের পাশে বিএনপি অতীতে ছিল, বর্তমানেও আছে। ইনশাআল্লাহ ভবিষ্যৎতেও থাকবে।