রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: মহামারি করোনা পরিস্থিতিতে যখন প্রশাসন করোনা সংক্রমণ রোধে ব্যস্ত ঠিক তখনি মাদক পাচারকারীরা ওই সুযোগকে কাজে লাগিয়ে মাদক পাচারে মরিয়া হয়ে উঠেছে। তারা নানা কৌশলে মাদক পাচারে মগ্ন হয়ে পড়েছে । চট্টগ্রাম আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে ২১’শ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। ১৯ মে, ২০২০ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নের খুরুস্কুল গ্রামের মো. ওসমানের মুদির দোকানের সামনে থেকে মো. কামরুল (৩০) ও একই ইউনিয়নের সৈয়দ নুর এর বসত ঘরের সামনে থেকে কাঞ্চনি বেগম (৪৫) কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, পশ্চিম মাদারবাড়ীর মৃত আবুল কাশেমের ছেলে মো. কামরুল ও আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি গ্রামের ওলহার বাপের বাড়ির কাঞ্চনি বেগম।

পুলিশ সূত্রে জানা যায় আনোয়ারা উপজেলার জুইদন্ডী ইউনিয়ন থেকে এক নারী মাদক বিক্রেতাসহ দুইজনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম (মামুন) জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানাধীন জুঁইদন্ডী ইউপিস্থ খুরুস্কুল সেন্টারের সামনে থেকে কামরুলকে ১১০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুইদন্ডী গ্রামের সৈয়দ নুরের বসত ঘর থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ কাঞ্চন বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।