শেখ এহছানুল হক খোকন মিরপুর থেকে:
জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৭ মে, ২০২০ মিরপুর ১৪ সেক্টরের ঢাকা ডেন্টাল কলেজ প্রাঙ্গনে গরিবদের মাঝে ইফতার বিতরণ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এছাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা ১৫ আসনের মাটি ও মানুষের নেতা সাবেক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর এর সাবেক সভাপতি মোবাশ্বের চৌধুরী।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, করোনার এই দুর্যোগে বাংলাদেশের তথা আপামর জনগণের সকল সমস্যায় বিশেষ সহযোগীতা এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার ধারাবাহিকতায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভ্যানগার্ড হিসেবে এবং জননেত্রী শেখ হাসিনার সকল কার্যক্রমকে ত্বরান্বিত করতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।দোয়া ও ইফতার বিতরণ এর মধ্য দিয়ে শেষ হয় দিনের কর্মসূচি।