ফারুক আহমেদ চাঁন:
মায়ের মতো আপন কেউ নেই কো দুনিয়ায়- লেখকের লেখা – এই কথাটি বাস্তব সত্য, মায়ের মতো আপন কেউ হয়না, হতে পারেনা। আজ আমার মা নেই তা আমিই বুঝি মমতাময়ী মা একজন সন্তানের জন্য কতটা প্রয়োজন।
আমি কৃতজ্ঞ!! সত্যিই আমি উজ্জীবিত!!! তোমার দোয়ায়, “মা গো”। আমার মা গত ৭ ডিসেম্বর, ২০১৯ শনিবার আমাকে ছেড়ে চলে গেলে একেবারেই না ফেরার দেশে; তোমাকে হারিয়ে আমি যে বড় একা হয়ে গেলাম!! মাত্র ৫/৬বছর বয়সে বাবা কে হারালাম তার পর ৩ ভাই ২ বোন কে পরম মমতায় তুমি মানুষ করেছো। এতো গুলি বছর বাবা না থাকার ব্যথা বেদনায় ও পরম মমতায় আদর স্নেহে তুমি আমাদের আগলিয়ে রেখে ছিলে মা। পরিবারের সব চেয়ে ছোট খোকা ভেবে আমাকে সব সময় তুমি এবং তোমার দুই পুত্র এবং দুই কন্যা পৃথিবীর সেরা ভালো বাসায় সিক্ত করেছিলো। তোমার সব সন্তানেরা আজ সবাই যার যার সংসার জগৎ নিয়ে ব্যস্ত। আমিও দোয়া করি সবাই যেন তোমার চলে যাওয়ার পরও অনাদরে না থাকে গো মা।
মা-গো ছোট বেলা থেকে এখনও যে মানুষ টি আমার মাথা উপর হাত দিয়ে রেখেছেন পরম মমতা, স্নেহে আমাকে প্রিয় বাবার দুঃখ ভুলে থাকতে সাহায্য করেছেন তিনিই আমার মাথায় আজও হাত রেখেই আছেন। জীবিত থাকতে প্রতিনিয়ত রোজা নামাজ পড়ে আপনি তার জন্য, দোয়া করে বলতেন তোমার ফালু দাদা কে আল্লাহ অনেক বড় করেছেন আরও করবেন। হ্যাঁ মা আমার সে দাদা বড় ভালো বাসার দাদা!! প্রিয় মাতৃভূমির কোটি মানুষের দাদা। দাদা আছেন বলেই হয়তো তুমি এবং বাবা না থাকার ব্যথা বেদনা আমাকে স্পর্শ করতে পারেনি।
“মাগো” গত ৭ নভেম্বর, ২০১৯ তোমাকে পা ধরে সালাম করে আসার সময় একটুও মনে হয়নি জীবনে এ দেখাই আমার জীবনের তোমার সাথে শেষ দেখা হবে। এবারই প্রথম মা ১ মার্চ ২০২০ইং বাড়ী গিয়ে তোমাকে পেলাম না। এবার আমাকে দুই কবরে গিয়ে কাঁদতে হয়েছে। মাগো গত জীবনে বাবার কবর আর ঢাকার শাহজাহানপুরে শুয়ে থাকা আমার আরেক মমতা ময়ী মা রমন বিবির কবরই ছিলো জিয়ারতের জন্য দায়িত্বের মধ্যে।
এ জীবনে তুমিও হয়ে গেলে আরেক কবরের বাসিন্দা! মা গো বেঁচে থাকার এ জীবনে আমি আর কোন কবরের দায়িত্ব নিতে চাই না আপনি পরপারে থেকেও সে দোয়াই করবেন।
“মা” পৃথিবী আজ করোনা ভাইরাসের মহামারীতে লণ্ডভণ্ড এ সময় আপনি বেঁচে থাকলে কত দু:চিন্তাই না করতেন আমার জন্য। আপনার কবর জিয়ারত করে গত ১৫ মার্চ ২০২০ইং প্রবাসের কর্মস্থল রিয়াদে ফিরে আসি। মাগো এ জীবনে এমন কষ্ট হতাশা ও দু:চিন্তাই পড়বো কখনও ভাবিনি। মা আপনার দোয়া পাওয়া দায়িত্বশীল আপনার বউমা আমার দুই কলিজার টুকরো আল্লাহর দেওয়া নেয়ামত সাড়ে পাঁচ বছরের আফরা আড়াই বছরের আরওয়ার ভাবনা আপনাকে হারানো ও না পাওয়ার ব্যথা বেদনা ভুলে থাকতে কত যে প্রেরণা ও শক্তি যোগাচ্ছে। তা বলে শেষ করতে পারবো না।
সব ঘরেই যেন থাকে এমন পরম প্রিয় দায়িত্বশীল ধৈর্যবান বউ। মাগো ছোট বেলার আপনার আদরের মহা দুষ্টু ফারুক আর বাবার আদরের আপনার নামের প্রথম শব্দ চাঁন এর মতই না দুষ্টু হয়েছে আপনার দুই নাতনি। আমার স্বপ্নের আগামীর ডাক্তার ও আলেম!! মা আমার এ দুই কলিজার জন্য চাই আপনার মহা দোয়া ও নিরন্তর ভালোবাসা। আমি কৃতজ্ঞ!! সত্যিই আমি উজ্জীবিত আপনার দোয়ার বরকতে।
মা- গো করোনার এ সংকটে আমার একাকী বন্দি জীবনেও আমার আরেক সন্তান “প্রিয় এনটিভির” প্রবাসী পরিবার গুলির ভালোবাসায় যে শক্তি, সাহস অনুপ্রেরণা আমি পেয়েছি। আমি আপনার দোয়া চাই সে প্রিয় আপন জনদের জন্য। আপনি বলতেন বাবা ৫ ওয়াক্ত নামাজ পড়িস কখনও মিথ্যা কথা বলিস না। আপনি বেঁচে থাকতেই প্রিয় দাদা ফালুকে দেওয়া ওয়াদা মোতাবেক ৫ ওয়াক্ত নামাজ পড়ছি নিয়মিত। এ প্রথম আপনার পছন্দের তারাবীর নামাজও পড়ছি নিয়মিত।
মাগো আমার তো এখন আর কেউ নেই দেখার। আমি দেখতে হয় অনেককে। আমার দেখার সেই লোক গুলি যেন ভালো থাকে এ দোয়াই করিও তুমি মা আমাদের জন্য। সততা নিষ্ঠা ও ঈমানী পরিক্ষায় যেন আমি আদর্শহীন না হই।এ প্রার্থনা চাই আপনার কাছে। ওগো মা আল্লাহ আমাকে সঠিক ও দায়িত্বশীল সৎ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর তওফিক এবং শক্তি দান করুন!! আমিন সুম্মা আমিন।
লেখক পরিচিতি: এনটিভি সৌদি আরব প্রতিনিধি।