হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: করোনার ছোবলে নিউইয়র্কের হিন্দুে বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিদ্যুত দাস গত ২১ এপ্রিল, ২০২০ রাত ৮টা ৫ মিনিটে হাসপাতালে পরলোক গমন করেন। তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় করোনার সাথে লড়ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী কেকা দাস, কন্যা কুহু ও পুত্র আকাশ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি নিউইইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে বসবাস করতেন। সেখানকার হাসপাতেলে তাঁর মৃতু্ হয়। বাংলাদেশের সন্দ্বীপে জন্মগ্রহণ করার পর চট্টগ্রামেই বিদু্ৎ দাসের শিক্ষাজীবন কাটে ।
করোনার ছোবলে নিউইয়র্কের হিন্দুেবৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিদ্যুত দাসের মৃত্যু