হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের ডাক্তার সাইদুর রহমান চৌধুরীর বড় ভাই, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মানিকের খালাতো বোনের সামী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ “এনওয়াইপিডি”র ট্রাফিক সেকশন কমান্ডার মজিবুর রহমান চৌধুরী গত ৩ সপ্তাহ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮এপ্রিল, ২০২০ রবিবার মৃত্যবরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

মুজিবর রহমান চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পুলিশ বিভাগের অধীনে ট্রাফিকের প্রথম দিকের কোন বাংলাদেশি যিনি দীর্ঘ ৩০ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন। ১৯৯০ সালের ৩০ এপ্রিল তিনি কর্মক্ষত্রে যোগদান করেন। ১৯৯৬ সালে মুজিবর রহমান চৌধুরী ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৯ সালে ট্রাফিক ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে নিজের দক্ষতায় এগিয়ে যান তিনি। ২০১৬ সালে দীর্ঘ ২০ বছর সঠিক উপস্থিতির জন্য পদক পান এই বাংলাদেশি আমেরিকান। মুজিবর রহমান চৌধুরী এমন একজন বাংলাদেশি-আমেরিকান যিনি নিউইয়র্ক পুলিশ ‘এনওয়াইপিডি’এর ট্রাফিক বিভাগের এ যাবৎকালের সবোর্চ্চ র্যাঙ্কধারী অফিসার ছিলেন। ২০১৮ সালে তিনি সেকশন কমান্ডার হিসেবে পদোন্নতি লাভ করেন।