ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) সৌদির বাহিরে থাকা বৈধ ভিসাধারী প্রবাসী বা তাদের পরিবারের সদস্যদের বহির্গমণ ও পুনরায় ভিসার মেয়াদ বাড়ানোর পক্রিয়া উন্মোচন করেছে। যা দেশটির বহুল প্রচারিত দৈনিক সৌদি গেজেট ৩১ মার্চ দেশটির জাওয়াজাতের ( পাসপোর্ট অধিদপ্তর) এর বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে। খবরে আরও বলা হয়, প্রবাসী শ্রমিকের ক্ষেত্রে নিয়োগকর্তা/ কফিল ফ্যামিলী ভিসাধারী দের পরিবার প্রধানের মাধ্যমে দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের মাধ্যমে ভিসা বর্ধিত প্রক্রিয়াটি অবশ্যই অনলাইন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে, ওয়েব পোর্টালের লিংক নিম্মে দেয়া গেল। (https: // visa.mofa.gov.saExtendReturnedVisa)। জাওয়াজাত কতগুলি পদ্ধতি অনুসরণ করে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন, নিম্নলিখিত পদ্ধতিগুলি সম্পন্ন করতে হবে।
* নিয়োগকর্তা বা পরিবারের প্রধানদের প্রয়োজনীয় বর্ধনের মেয়াদ সময়কাল নির্দিষ্ট করতে হবে।* তাদের পররাষ্ট্র বিষয় মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ফরম পূরণ করে ডিজিটাল পদ্ধতিে এটি বৈধ করতে হবে।
* তাদের মেয়াদ বাড়ানোর পরে বৈধ ইকামা (রেসিডেন্ট পারমিট) সরবরাহ করতে হবে।
* ভিসাধারীর নাম ব্যতীত আরবী ভাষায় সকল তথ্য এন্ট্রি হবে যদি ব্যক্তিটি অন্য আরব দেশে অবস্হান করে এবং তাদের পাসপোর্টের ডাটাগুলির সাথে ডাটা অভিন্ন হতে হবে।
জাওয়াজাত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের অফিশিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে, এই সমস্ত ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর আবসের ও মুকিম পোর্টালের মাধ্যমে এই মেয়াদ বাড়ানোর পক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখ্য,বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে সৌদি সরকার গত ২১ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করায় অনেক ভিসাধারী বৈধ প্রবাসী সৌদির বাহিরে আটকা পড়েছেন, এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের শংকা ছিল কী প্রক্রিয়ায় ভিসার মেয়াদ বাড়ানো যাবে । এই ঘোষণার মাধ্যমে সব শংকা দূর হল।