হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৩০ মার্চ, ২০২০ সোমবার নিউইয়র্কের জ্যামাইকার কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাংবাদিক আবদুল হাই স্বপন। তিনি তিন দিন কোমায় ছিলেন। তিনি দীর্ঘ যাবত কিডনি রোগে ভুগছিলেন এবং হাসপাতালের চিকিত্সাধীন ছিলেন। পরে করোনাও ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।
এ. হাই স্বপন দৈনিক বাংলাবাজার এবং দৈনিক মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন ফটো সাংবাদিক হিসাবে করেছিলেন। নিউইয়র্কে সাপ্তাহিক আজকাল, প্রথম আলো উত্তরামেরিকা ও -টিবিটিএন-২৪টিভিতে কাজ করেছেন। সর্বশেষ ছিলেন ‘আজকাল’ পত্রিকায়।
স্বপনের জ্বর হয়েছিল। তাই নিয়মিত ডায়ালিস করতে তাকে হাসপাতালে যেতে হয়। স্বপন হাসপাতালে গেলে তাকে ৫দিন আগে ডায়ালিসিস করানো হয়। তাকে ছেড়ে দেবার প্রস্তুতি চলছিল। শেষ অব্দি টেস্টের রিপোর্টে করোনা ভাইরাস থাকায় তাকে রেখে দেয়া হয়। একদিনের মধ্যে তার অবস্থার অবনতি ঘটে। পরে তিনি মারা গেলেন।
নিউইয়র্কে করোনায় মারা গেলেন সাংবাদিক আবদুল হাই স্বপন