হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার সকালে শেরে বাংলা পথকলি স্কুলের উদ্যোগে হাজারীবগ, ঝাউচর, বালুরমাঠ স্কুল প্রাঙ্গণে পথশিশুদের নিয়ে বঙ্গবন্ধুর আলোচনা ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব মো: আর কে রিপন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মো: সালাউদ্দিন হাওলাদার, মো: সাগর সওদাগর, আকলিমা আঞ্জুম, আশফিয়া সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: মঞ্জুর হোসেন ঈসা বলেন, ১৯২০ সালের ছোট্ট খোকা টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করে বঙ্গবন্ধু থেকে বিশ্বন্ধুতে পরিণত হয়েছেন। তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান, খাঁটি বাঙ্গালী ও দেশ প্রেমিক। ভাষা আন্দোলন থেকে লাল সবুজের পতাকার সৃষ্টির মহানায়ক ছিলেন তিনি। সেদিনের খোকা সারা বিশ্বের বিস্ময় হবে তার শতবার্ষিকীর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সারা পৃথিবী জানতে পেরেছে। বর্তমান করোনা ভাইরাসের মহামারীও বঙ্গবন্ধুর প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা ম্লাণ করতে পারেনি সর্বজনীনভাবে জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করছেন।

বঙ্গবন্ধু শিশুদের সবচেয়ে বেশি ভালবাসতেন আর সেই কারণেই তার জন্মদিনে জাতীয় শিশুদিবস পালন করে আসছে রাষ্ট্র। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে শিশুদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন নি:সন্দেহে সবাইকে নতুন সংবাদ দিবে। আসুন আমরা সবাই মিলে পথশিশুদের পাশে দাঁড়াই এবং পৃথিবীর সব শিশুদের বঙ্গবন্ধুর আর্দশে গড়ে তুলতে পারলে তারা অবশ্যই দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।