জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কোলকাতা থেকে ঢাকায় আসছে বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ফোরাম (বিবিপিপিএফ) এর প্রতিনিধি দল। কোলকাতা থেকে বিবিপিপিএফ এর সদস্য রিতা চক্রবর্তী’র পাঠানো বার্তায় এ খবর জানা গেছে। তারা এ অভিযাত্রার নাম দিয়েছেন নেতাজী-বঙ্গবন্ধু যাত্রা। জানা গেছে নেতৃবৃন্দ ১০ এপ্রিল ২০২০ কোলকাতা নেতাজী ভবন থেকে সকাল ৮টায় পদযাত্রা শুরু করার পর রাতে ঢাকায় পৌঁছাবেন। ১১ এপ্রিল ২০২০ পুনরায় সকাল ৮টায় পদযাত্রা শুরু করে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। একই দিন তারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নেতাজী-বঙ্গবন্ধুর বিরল কিছু ছবি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করার আকাঙ্খা ব্যক্ত করেছেন। ১২ এপ্রিল ২০২০ ঢাকায় বিবিপিপিএফ এর উদ্যোগে আয়োজিত ত্রি-দেশিয় মিটিং এ নেতৃবৃন্দদের অংশগ্রহণ করার কথা রয়েছে।
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে কোলকাতা থেকে ঢাকায় আসছে বিবিপিপিএফ এর প্রতিনিধি দল